সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

উল্লাপাড়ায় চেয়ারম্যান শওকাত ওসমানের আওয়ামী লীগের উন্নয়ন শোভাযাত্রা

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সলপ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উন্নয়ন শোভাযাত্রা ও শেখ রাসেলের জন্মদিন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় সলপ ইউপি চেয়ারম্যান ও সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিঃ শওকাত ওসমানের নেতৃত্বে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু, পৌর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল আতিকুর রহমান, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ প্রমুখ।
এ সময় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিঃ শওকাত ওসমান বলেন, সরাদেশে আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন সাধিত করেছে তা দৃশ্যমান। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় নিয়ে আসতে হবে। সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাধারন মানুষের কাছে সরকারের উন্নয়ন তুলে ধরার জন্য আজকের এই শোভাযাত্রাটি করা হচ্ছে।
উন্নয়ন শোভাযাত্রা শেষে সলপ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কর্তন ও শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুলের মালা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর