রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

উল্লাপাড়ায় উঠান বৈঠক করেন এমপি তানভীর ইমাম

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আপডেট সময়: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ১১:৫৫ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন তুলে ধরে উঠান বৈঠক করেছেন সংসদ সদস্য তানভীর ইমাম।

মঙ্গলবার বিকেলে সদর উল্লাপাড়া ইউনিয়নের বজরাপুর বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

সদর উল্লাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৭,৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে আঃ রহিমের সভাপতিত্বে উঠান বৈঠকে আরো উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা , সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ইদ্রিস আলী , যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান , সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল , সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না , যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান কাকন , আঃ সামাদ সরকার , আবুল কালাম আজাদ , পৌর কাউন্সিলর আমিরুল ইসলাম আরজু , ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ সালেক , ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মন্ডল, সাংগঠনিক সম্পাদক আঃ কাদের , রামকৃষ্ণ অধিকারী , সাবেক ইউপি চেয়ারম্যান আকমাল হোসেন প্রমুখ। বিপুল সংখ্যক নারী ও পুরুষের উপস্থিতিতে উঠান বৈঠকে এমপি তানভীর ইমাম  আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সবাইকে আহবান জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর