রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

চৌহালী উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ২:১৯ অপরাহ্ন

সিরাজগঞ্জের চৌহালী থানা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সোমবার বেলা ১১টার দিকে চৌহালী সরকারি কলেজ মাঠে শুরু হয়েছে। জাতীয় ও দলীয় পতাকা উত্তেলনের মধ্যে দিয়ে এ সম্মেলনের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন, সিরাজগঞ্জ -৫(চৌহালী-বেলকুচি) আসনের জাতীয় সংবাদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।
 বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন, সিরাজগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ রাশেদ ইউসুফ জুয়েল, সাবেক মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রী সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডেয়াম সদস্য ড. সাজ্জাদ হায়দার লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন
,গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক জহুরুল ইসলাম মিলটন,যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল্লাহ তুষার, নূর হোসেন সৈকত,চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক  ফারুক হোসেন সরকার প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন চৌহালী উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হায়দার মুন্নাা। সভাপতি  সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা তাদের স্ব-স্ব সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে চৌহালী কলেজ মাঠকে সরগরম করে তোলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর