সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

উল্লাপাড়া ঘাটিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে উঠান বৈঠক

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর সভার ৯নং ঘাটিনা সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে রাত ৮টার সময়  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বার্তা তৃণমূল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উঠান বৈঠক ও বিচ্ছেদ বাউল গানের আনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য  দেন উল্লাপাড়া পৌর মেয়র ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে এমপি মনোনয়ন প্রত্যাশী এস এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন   সলপ ইউনিয়ন  আওয়ামী লীগের সভাপতি ও সলপ ইউনিয়ন পরিষদের বার বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে  ৬৫ সিরাজগন্জ-৪ উল্লাপাড়া আসনের বাংলাদেশ আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী ইন্জিনিয়ার শওকাত ওসমান । এ সময় এস এম নজরুল ইসলাম ও শওকাত ওসমান  বক্তব্য কালে বলেন, এই রাষ্ট্রের যত অবকাঠামো আছে সবকিছু বঙ্গবন্ধু রূপ রেখা দিয়ে গেছেন। মাত্র ৯ মাসে তিনি একটি লাল সবুজের পতাকা উপহার দিয়েছেন। আজ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা পৃথিবীর মধ্যে বাংলাদেশকে একটি অন্যতম দেশে পরিনত করেছেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমান করেছেন এই দেশ অবহেলিত নয়। সকল ক্ষেত্রেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি ক্ষমতায় থাকলে এদেশ দ্রুত এগিয়ে যাবে। তার উন্নয়নের হাতকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য এবং সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাঃ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু, পৌর শিক্ষা বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল আতিকুর রহমান, পঞ্চঞোশী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সরোয়ার হোসেন, আবদুল জব্বার, আবদুল আওয়ালসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনে নেতৃবৃন্দ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর