রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

তাড়াশে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদাতাঃ
আপডেট সময়: রবিবার, ১ অক্টোবর, ২০২৩, ২:৪৮ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে পৃথক ঘটনায় গলায় ফাঁস লাগানো ঝুলন্ত দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১অক্টোবর) সকালে উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রাম থেকে এক যুবকের ও একই উপজেলার মাধাইনগর ইউনিয়নের ভিকমপুর গ্রাম থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা ও পুলিশ সুত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ভিকমপুর গ্রামের সেলিম শেখের ছেলে ইটভাটা শ্রমিক রবিউল ইসলাম (২০) রাতে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেচিয়ে আত্নহত্যা করেন। পরে পরিবারের লোকজন টের পেয়ে পুলিশ কে খবর দেয়। এ সময় পুলিশ ঘটনা স্থলে গিয়ে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করেন। অপরদিকে, সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামে মৃত: শফিকুল ইসলামের ছেলে সবুজ মুন্সি (২০) রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরে রাত তিনটার দিকে তার মা ঘরের মধ্যে আড়ার সঙ্গে গলায় গামছা পেছানো ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে সকালে খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। জায়গায় জমি নিয়ে বিরোধের জের ধরে তাকে নাকি সুপরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা যাচ্ছে।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, পৃথক স্থান থেকে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর