সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে ২ শতাধীক গাছের চারা বিতরণ

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

‘প্লাস্টিকমুক্ত পৃথিবী চাই, গাছ লাগাই গাছ বাঁচাই’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ সোমবার (৭ আগস্ট) দিনব্যাপী উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজ ও উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বেলা ১১টার দিকে উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদ রানা। এ সময় উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনা কমিটির সদস্য মো. বেল্লাল হোসেন, কলেজের বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক ও প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি মো. সাজেদুল আলম, প্রভাষক ফরিদুল ইসলাম, রফিকউদ্দিন আহমেদ, লায়লা মমতাজ, হাবিবা খাতুন, শিক্ষক অনামিকা রানী সরকার, জিয়াউর রহমান, নাজমা খাতুন, রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি ও মাহাতোদের কুড়মালি ভাষার লেখক উজ্জ্বল কুমার মাহাতো, সাধারণ সম্পাদক রাজু আহমেদ রকি, সাবেক সভাপতি আতিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা আলমগীর খান, প্রচার সম্পাদক পাপ্পু কুমার দে, সদস্য মহুয়া সাহা প্রমুখ।
পরে উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক মো. সুরুতজামান, শিক্ষক ও রায়গঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি সেলিম রেজা খন্দকার, শিক্ষক মাসুদ রানা, প্রমুখ। কাঠবাদাম, বহেড়া, মেহগনি, অর্জুন, বকুল, ছাতিম, জলপাইসহ বিভিন্ন ধরণের দুই শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর