সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

“প্রিয় সলঙ্গার গল্প” গ্রুপ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

কেক কাটা, আলোচনা সভা ও দোয়ার মধ্য দিয়ে মানবতার কল্যাণে কাজ করা অরাজনৈতিক সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প” গ্রুপের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (৫ আগস্ট)  বিকেলে সলঙ্গা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার হল রুমে অনুষ্ঠান শুরু করা হয়। সংগঠনের উপদেষ্টা,বিশিষ্ট সমাজ সেবক,জুম ইলেট্রনিক্স এর স্বত্বাধিকারী কে,এম আমিনুল ইসলাম হেলালের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। কোরান তেলাওয়াত করেন শিশু বক্তা ইমামুল হাসান ইজাজ । অনুষ্ঠানের প্রারম্ভে স্বাগত বক্তব্য রাখেন, গ্রুপটির এডমিন বিশিষ্ট শিক্ষানুরাগী শাহ আলম। সহকারী অধ্যাপক আব্দুল মান্নানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আশিক এলাহী,ফজলে এলাহী, বেলাল হোসেন,আলহাজ্ব দেলোয়ার হোসেন,আব্দুর রহিম,অধ্যক্ষ কে,এম আব্দুল মজিদসহ অনেকে।১০ম বর্ষে পদার্পণ অনু্ষ্ঠানে বক্তাগণ বলেন,সংশ্লিষ্টদের সার্বিক সহযোগীতা,অনুপ্রেরণা,সদুপদেশ ও ভালোবাসার কারনে গ্রুপটির উত্তরোত্তর সমৃদ্ধির জন্য সবাইকে ধন্যবাদ জানাই। এ ছাড়াও ভবিষ্যতে যেন সবাই পাশে থেকে প্রিয় সলঙ্গার গল্প গ্রুপটি এগিয়ে নিয়ে যান এ আশাবাদ ব্যক্ত করেন। প্রধান অতিথি নুরুল ইসলাম উজ্জল,উপস্থিত সম্মানিত অন্যান্য অতিথিদের নিয়ে প্রিয় সলঙ্গার গল্প গ্রুপের শুভ জন্ম দিনের কেক কর্তন করেন।অনুষ্ঠানে প্রিয় সলঙ্গার গল্প গ্রুপের মডারেটর,শুভানুধ্যায়ী,ছাত্র-শিক্ষক,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার শতাধীক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানটির সার্বিক মঙ্গল কামনায় দোয়া পরিবেশন করা হয়।
শেষে উপস্থিত সবাইকে নিয়ে ভোজন অনুষ্ঠান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর