সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

উদ্যোক্তা উদ্দীপন চৌহালী শাখার উদ্যোগে প্রতিবন্ধিদের মাঝে মাংস বিতরণ

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

সিরাজগঞ্জ টাংগাইল অঞ্চল চৌহালী শাখার আয়োজনে মুসলিম এআইডি এর অর্থাআয়নে সিরাজগঞ্জের চৌহালী  উপজেলার বিভিন্ন এলাকার  প্রতিবন্ধি ও অসহায় সম্বলহীন মানুষের পাশে মাংস নিয়ে দাড়ালেন সেবামূলক সংগঠন উদ্যোক্তা উন্নয়নে উদ্দীপন।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে  চৌহালীতে বৃহস্পতিবার (২৯-৬-২৩) বিকেলে কুরকি উদ্দীপন শাখা  কার্যালয় থেকে ৭৫ জন নিরহ অসহায় সম্বলহীন ও প্রতিবন্ধিকে ৪ কেজি করে কোরবানির মাংস তুলে দেন টাংগাইল অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো, বাবুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন উদ্যোক্তা উন্নয়নে উদ্দীপন চৌহালী উপজেলা শাখার ব্যবস্থাপক মো, আনজারুল ইসলাম, উদ্দীপন টাংগাইল সদর শাখার শাখা ব্যবস্থাপক মো, বেল্লাল হোসাইন, ময়মনসিংহ জোনের পশু চিকিৎসক মো, রনজু আহম্মেদ, ময়মনসিংহ জোনের ডা, মো, আব্দুল্লা, চৌহালী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসান,  উদ্দীপন চৌহালী শাখার হিসাব রক্ষক মো, মোস্তাফিজুর রহমান,উদ্দীপন স্টাফ মো, মেহেদী হাসান,আঃ লতিফ, খাষকাউলিয়া ইউপি সদস্য (সাবেক) মো,বাবলু, মো, এনামুল হক, মো, বেলায়েত হোসেন বুলু, ইউএনও’র প্রতিনিধি আনসার ভিডিপি’র সদস্য  সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 টাংগাইল অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো, বাবুল হাসান বলেন, ইসলাম ধর্মীয় মনস্তাত্ত্বিক চিন্তাধারায় বিশ্বাসী হয়ে সরকারের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন যুগে গ্রামের অসহায় গরীর ও নিরহ প্রতিবন্ধিদের হাতে  মুসলিম এআইডির অর্থায়নে   কোরবানির মাংস তুলে দেন উদ্যোক্তা উন্নয়নে উদ্দীপন এনজিও ব্যাংক। তিনি আরও বলেন, চৌহালীর বিভিন্ন এলাকার প্রতিবন্ধি ও অসহায় সম্বলহীন মানুষের তালিকা করে তাদের  পাশে দাড়ালেন সেবামূলক সংগঠন উদ্দীপন, পরবর্তী সময়ে উপজেলার প্রত্যেক প্রতিবন্ধি এবং নিরহ অসহায় লোকের পাশে থাকবে উদ্দীপন ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর