রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

তাড়াশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ টি পরিবার পরিদর্শন করলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আনিছুর রহমান

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৯ জুন, ২০২৩, ৫:৪২ অপরাহ্ন

চলনবিলের তাড়াশে গত ১৩ জুন মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে তাড়াশ পৌর সদরের পূর্ব পাড়ার ৬ টি পরিবারের ৬ টি ঘর আগুনে পুড়ে যায়। এতে লিটন দাস, উজ্জ্বল দাস, নিরেন দাস, চৈতন্য, তাপসী দাস ও সন্তোষ দাসের পরিবারের প্রায় ১৫ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায়।

আজ সোমবার বিকেলে ওই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শনে আসেন সিরাজগঞ্জ জেলা পরিষদদের নেতৃবৃন্দ।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ অানিছুর রহমান, প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল বাতেন, জেলা পরিষদ সদস্য মো. শরিফুল ইসলাম তাজফুলসহ আরো অনেকে।

এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনের সাথে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন। পাশাপাশি তাদের সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর