সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পরিবেশ সুরক্ষায় আমাদের করণীয় বিষয়ক আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ সোমবার (৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. সাজেদুল আলম। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন জীবনের আয়োজনে ও প্রভাষক মো. ফরিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বন কর্মকর্তা দেওয়ান শহিদুজ্জামান, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কেএম রফিকুল ইসলাম, আয়োজক সংস্থাটির নির্বাহী পরিচালক মো. আবদুর রাজ্জাক নাসিম, শিক্ষার্থীদের মধ্যে মহুয়া সাহা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মো. মাসুদ রানা, তাপস কুমার পাল, প্রভাষক মো. কামরুজ্জামান সরকার, মো. আরমান আলী, মো. আবদুল মোমিন পাঠান, লায়লা মমতাজ, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচএম মোনায়েম খান প্রমুখ।শেষে কলেজের ছাত্রীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর