সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রেমের টানে নিজ দেশ ছেড়ে ভারতীয় তরুণী বিয়ে করলেন বাংলাদেশী তরুনকে

মোঃ সৌরভ হোসাইন, নিজস্ব প্রতিবেদক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

প্রেমের টানে নিজ দেশ ছেড়ে নাইসা মল্লিক (২৬) নামের এক ভারতীয় তরুণী এসে বিয়ে করলেন বাংলাদেশী তরুন জুয়েল (২৪)কে। এ ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের বালশাবাড়ি গ্রামে।

ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সুবাদে দেড় বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই ভালোবাসার সুবাদেই গত এক সপ্তাহ আগে ওই প্রেমিকা নাইসা মল্লিক এসে উঠেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ী গ্রামের ইরান সরকারের বাড়িতে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ইসলামিক স্বরিয়া মতে কোর্টে নোটারি পাবলিকের মাধ্যমে ইরান সরকারের ছেলে জুয়েল (২৪) সরকারের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। বিদেশী ওই প্রেমিকাকে এক নজর দেখতে স্থানীয় জনগন ভীড় জমাচ্ছেন প্রেমিক জুয়েলের বাড়িতে।

নাইসা মল্লিক জানান, তার বাবার নাম খয়রুল আলম মল্লিক। তার বাড়ি ভারতের হাওড়া জেলার দশ নগর থানার ধারসা ছোট মল্লিকপাড়া। নিজের চেয়ে কমবয়সী ছেলেকে বিয়ে করেও তিনি অনেক আনন্দে আছেন স্বামীর সাথে। তাদের এই প্রেমের কথা তার পরিবারকে জানালে তারা অস্বীকার করেন। পরে তিনি পরিবার ছেড়ে ভালোবাসার মানুষের কাছে চলে আসার সিদ্ধান্ত নেন। তারপর তিনি পাসপোর্ট এবং ভিসার মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে ইমিগ্রেশন শেষ করে বাংলাদেশে আসেন। এরপর বাংলাদেশের আইন অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়। বর্তমানে সুখে-শান্তিতে দিন কাটাচ্ছেন বলে জানায় নাইসা। জুয়েল সরকার বলেন, ‘দীর্ঘ দেড় বছর সম্পর্কের পর নাইসার সঙ্গে আমার বিয়ের কথা হয়। তাই নাইসা গত বুধবার আমার কাছে চলে আসে। নাইসাকে পেয়ে আমি খুবই খুশি।

এ বিষয়ে ছেলের বাবা ইরান সরকার জানান, ভারতীয় এই মেয়ের সঙ্গে আমার ছেলে জুয়েল ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর সেই মেয়ে সম্পর্কের টানে আমার বাড়িতে চলে আসে। পরে স্থানীয়দের সহযোগিতায় এবং ছেলে ও মেয়ের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর