সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

তাড়াশে চিকন চালের ধান বেচতে পারছেনা কৃষক

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে চিকন চালের ধানের দাম আশঙ্কাজনকহারে কমে গেছে বোরো মৌসুমে। বিশেষ করে ব্রি ধান ৯০ বেচে উৎপাদন খরচ উঠছেনা বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। এদিকে ধানের ব্যবসায়ীরা বলছেন, ৯০ ধান কিনে তাদেরও লোকসান গুণতে হচ্ছে।

সগুনা ইউনিয়নের ধামাইচ গ্রামের কৃষক আব্দুস ছাত্তার বলেন, তিনি ১০ বিঘা জমিতে ব্রি ধান ৯০ আবাদ করেছিলেন। ফলন ভালো হয়েছে। কিন্তু ধানের দাম তুলনামূলক খুব কম। আমনের মৌসুমে ২২শ টাকা থেকে ২৮শ টাকা অবধি ৯০ ধান বেচাকেনা হয়েছে। বোরোতে এসে সেই ধান ১২শ টাকার বেশি বিক্রি করতে পারছেননা। চিকন চালের ধানের দাম না বাড়লে উৎপাদন খরচ উঠবেনা।

বিনসাড়া হাটের শাকিল আহাম্মেদ নামের একজন ধানের ব্যবসায়ী বলেন, ১৫শ টাকা করে তিন হাজার মণ ব্রি ধান ৯০ কিনে ধানের ঘরে রেখে দিয়েছেন। বর্তমানে ৯০ ধানের বাজার সর্বোচ্চ ১২শ টাকা মণ। চালান দামেও বিক্রি করতে পারছেননা।
সরেজমিনে তাড়াশের সব চেয়ে বড় ধানের হাট বিনসাড়া ঘুরে দেখা গেছে, অসংখ্য কৃষক ধান বেচতে হাটে এসেছেন। কিন্তু ধানের দাম কম হওয়ায় বেশীরভাগ কৃষক ধান নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।

এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ৭ হাজার হেক্টর জমিতে ব্রি ধান ৯০ আবাদ করা হয়েছিলো। মাস খানেকের মধ্যে চিকন ধানের চালের দাম বাড়তে পারে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর