সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

চৌহালীতে স্কুলে ল্যাপটপ বিতরণে অর্থ আদায়

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

সিরাজগঞ্জের চৌহালীতে ১০২টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণে স্কুল প্রধানের নিকট হতে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ।  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ শাহজাহান আলী  ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান আয়োজনের কথা  বলে এ অর্থ আদায় করেছেন বলে শিক্ষকেরা অভিযোগ করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন ঐ কর্মকর্তা।
জানা যায়, গত ৯ মে চৌহালীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মানসম্মত প্রাথমিক শিক্ষার প্রসারে ১০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রধান শিক্ষক জানান,  ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান আয়োজনের জন্য ল্যাপটপ প্রাপ্ত স্কুল গুলোর প্রধান শিক্ষকদের কাছ থেকে ৫’শ করে মোট  অর্ধ লক্ষ  টাকা নেন  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
এ বিষয়ে  উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ শাহজাহান মিয়া জানান, ল্যাপটপ বিতরণের জন্য কোন টাকা নেয়া হয়নি।
এ বিষয়ে  জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.আমিনুল ইসলাম মন্ডল জানন, টাকা নেওয়ার বিষয়ে আমি অবগত নই, তবে ল্যাপটপ পরিবহন এর জন্য স্লিপের টাকা থেকে খরচ করার কথা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর