রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

উল্লাপাড়ায় নতুন ধান বিক্রি শুরু হাটগুলোয়

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আপডেট সময়: শুক্রবার, ৫ মে, ২০২৩, ১১:৫৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় হাটে নতুন বোরো ( ইরি ) ধান কৃষকেরা বিক্রি করছে। এক মণ ধান এক হাজার থেকে সাড়ে ১২ শ টাকা দরে কেনাবেচা হচ্ছে। কৃষকেরা এখন ধান কাটার মজুরদের দাম মেটাতে হাটগুলোয় নতুন ধান এনে বিক্রি করছে।
গত বৃহস্পতিবার বোয়ালিয়া,সলঙ্গা হাটে শত শত মণ নতুন ধান আমদানী ও কেনাবেচা হয়েছে। গৃহস্থেরা দু’পাচ দশ মণ করে নতুন বোরো ধান হাটে এনে বিক্রি করছেন। পাবনা , কুষ্টিয়া ও বিভিন্ন এলাকার ধান ব্যবসায়ী ও ধান চাতাল মালিকেরা সলঙ্গা হাট থেকে ধান কিনেছেন। বোয়ালিয়া হাট থেকে চাতাল মালিকেরা ছাড়াও কম পুজির ব্যবসায়ীরা ধান কিনেছেন।

সলঙ্গায় সপ্তাহের দুদিন বৃহস্পতিবার ও সোমবার হাটবার ছাড়াও মৌসুম কালে প্রতিদিনই ধান কেনাবেচা হয়। সলঙ্গায় এখন প্রায় চল্লিশটি আড়তের মাধ্যমে ও সাধারণ ব্যবসায়ীরা খোলাভাবে ধান কেনাবেচা করছে।

সলঙ্গা ধান আড়ত মালিক স্বপন আহমেদ ও বেলাল হোসেন বলেন, এখন বোরো ধান কাটা চলছে। সলঙ্গায় হাটবার ছাড়াও সপ্তাহের প্রতিদিনই শত শত মণ ধানের আমদানী হচ্ছে। আজ বৃহস্পতিবার হাটে প্রায় সাড়ে তিন হাজার মণ ধান কেনাবেচায় আমদানী হয়েছিলো। এক মণ কাটারীভোগ ধান ১ হাজার ২শ থেকে ১ হাজার ৩ শ টাকা , ব্রি -২৯ প্রতি মণ ১ হাজার ২০ থেকে ১ হাজার ৮০ টাকা , ছক্কা ১ হাজার থেকে ১ হাজার ৫০ টাকা , হীরা সাড়ে ৯ শ থেকে এক হাজার টাকা মণ দরে কেনাবেচা হচ্ছে বলে জানানো হয়।

সরেজমিনে হাট ঘুরে আরো জানা গেছে সলঙ্গা হাট থেকে ধান পাবনার ঈশ্বরদী , চাটমোহর , কুষ্টিয়া , বগুড়ার শেরপুর , চান্দাইকোনাসহ বিভিন্ন এলাকার ধান চাতালে কিনে নিয়ে যাওয়া হচ্ছে।

বনবাড়িয়া, নাইমুড়ি, আমশড়া গ্রামের কজন কৃষক বলেন হাটে নতুন ধান এনে প্রতি মণ এক হাজার দুইশো টাকা দরে বিক্রি করেছেন। তারা ধান কাটার মজুরদের দাম মেটাতে ধান বিক্রি করলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর