রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

তাড়াশ মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে কৃষক লীগের সংবাদ সম্মেলন

তাড়াশ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২ মে, ২০২৩, ৩:২১ অপরাহ্ন

তাড়াশ উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

(২রা মে) মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা কৃষক লীগের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা কৃষক লীগের আহ্বায়ক নুরুল ইসলাম রাঙ্গা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সামাদ খন্দকার, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব আব্দুল আজিজ,উপজেলা আওয়ামীলীগের মানব ও শিক্ষা বিষয়ক সম্পাদক আলহাজ আলী, মাগুরা বিনোদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম বুলবুল প্রমুখ।

লিখিত বক্তব্যে তাড়াশ উপজেলা কৃষক কমিটির আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম রাঙ্গা বলেন, ষড়যন্ত্রমূলক মিথ্যে ভিত্তিহীন মামলায় দিয়ে কৃষক লীগের নেতা মনিরুল ইসলামকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।

নওগাঁ শাহ শরীফ জিন্দানীর মাজার শরীফে ওরস চলাকালে অবস্থায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম তারা বেশকিছু জুয়ার বোর্ড চালায়, কিন্তু এই জুয়ার বিষয়ে মনিরুল ইসলাম প্রতিবাদ করে ও পুলিশ প্রশাসনকে খবর দেয়। পুলিশ তাৎক্ষণিকভাবে জুয়ার বোর্ড ভেঙে দেয়।

তিনি আরো বলেন গত ২৮/৪/২০২৪ইং তারিখ রোজ শুক্রবার নওগাঁ মাজার শরীফে জুম্মার নামাজের খুতবা অবস্থায় বর্তমান এমপি আজিজ সাহেবের আগমনে ওয়ার্ড আওয়ামী সভাপতি তারা সহ কিছু নেতাকর্মী স্লোগান দেন। সেই মুহূর্তে নামাজী মুসল্লিগণ তাদের স্লোগান বন্ধ করতে বলে।এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করে।

এ ঘটনার প্রেক্ষিতে মিথ্যা মামলা দিয়ে কৃষক লীগের নেতা মনিকে জেল হাজতে পাঠিয়েছে। রাজনৈতিক গ্রুপিংয়ের জের ধরে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে।এই মিথ্যা ভিত্তিহীন মামলা প্রত্যাহার করে অবিলম্বে তার মুক্তি দাবি করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর