সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

সলঙ্গা ইউনিয়নে ২৮৩০ জন সুবিধাভোগী পেলেন ১০ কেজি করে চাল

স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৮ নং সলঙ্গা ইউনিয়নে সরকারি সহায়তা খাদ্য শস্য ভিজিএফ এর (চাল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সলঙ্গা ইউনিয়ন পরিষদে ২৮৩০ জন সুবিধাভোগীদের মাঝে জন প্রতি ১০ কেজি এ চাল সুষ্ঠ ভাবে বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, সলঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদার, উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক আব্দুস সামাদ সরকার,ট্যাগ অফিসার আরমান হোসেন। এ সময় ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে কার্ড বহির্ভুত আগত অসহায় গরিব পরিবারের প্রত্যেককে নিজ অর্থায়নে ২০০ টাকা করে মোট ১০ হাজার টাকা বিতরণ করে ঈদ শুভেচ্ছা জানান।

ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদার বলেন, অসহায় দরিদ্রদের জন্য বরাদ্দকৃত মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ইউনিয়নের অসহায় দু:স্থদের মাঝে এ চাল সুষ্ঠ ভাবে বিতরণ করা হয়েছে। এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে উল্লাপাড়ার মাননীয় সংসদ সদস্য তানভীর ইমামের পক্ষে জনগণের কাছে ভোট প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর