সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জ পাঙ্গাসীতে খেলার মাঠে জমে উঠেছে সরিশা ক্রয় বিক্রয়ের হাট

স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ এর সামনে  খেলার মাঠে সরিশা ক্রয় বিক্রয়ের জমজমাট হাট বসেছে। প্রতি সপ্তাহে দুই দিন  শনিবার ও মঙ্গলবার সকাল ৮ টা দুপুর ২ টা পযন্ত জমজমাট ভাবে বসে। এই হাটে এলাকার দূরদূরান্ত বিভিন্ন অঞ্চল থেকে গ্রামীন কৃষকেরা তাদের উৎপাদিত ফসল সরিসা ক্রয় বিক্রয় করতে আসে। এবং অতি সহজে সঠিক মুল্যে সরিসা বিক্রি করে  হাট থেকে প্রয়োজনীয় অনান্য চাহিদা মত পন্যসামগ্রিই ক্রয় করে ফিরে যায়  নিড়ে। ব্যাবসায়ী বাচ্চু মিয়া , শহিদুল ইসলাম বলেন কোয়ালিটি বুঝে সরিসার দাম হয়ে থাকে। তবে বর্তমানে এবছর দাম অনেক ভালো। প্রতিমন সরিসা ২৫০০ – ৩০০০/- টাকা দরে ক্রয় বিক্রয় হচ্ছে।
এদিকে  কৃষক ইউনুস আলী বলেন সরিসার দাম মোটামুটি ভালো পাওয়ায় আমাদের ধান চাষের খরচ মেটাতে অনেকটাই উপকারে আসছে এবং প্রয়োজনীয় সাংসারিক চাহিদাও মেটাতে অনেক উপকার হচ্ছে।
এবং আবহাওয়া অনুকূলে থাকায় সরিসা মাড়াই থেকে বাজারজাত করতে কোন অসুবিধা হয়নি। তবে দাম ও পরিস্থিতি ভালো থাকলে আগামীতে কৃষক আরও সরিসা চাষের জন্যে আগ্রহী হয়ে উঠবে।
এদিকে স্থানীয় কৃষি অফিসার মুন্জুরুল ইসলাম বলেন সরিসা চাষের জন্যে কৃষি অফিস সর্বসময় কৃষকের পাশে আছে এবং থাকবে ও কৃষি লাভবানে সকল পরামর্শ দিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর