সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে তাড়াশে যৌথকর্মী সভা

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহীর জনসভা সফল করার লক্ষ্যে যৌথ কর্মি সভা অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকারের সভাপতিত্বে ও সকাল ১১ টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ।

আলোচনা সভাকে ঘিরে উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগ, যুবমহিলা লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন সকালে দলীয় কার্যালয়ে উপস্থিত হন। নেতাকর্মীরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

উক্ত আলোচনা সভায় প্রধান বক্তা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার বলেন, তাড়াশে যারা আওয়ামী লীগের সুসংগঠিত মাঠকে বিভ্রান্তির কালো ছায়ায় আচ্ছাদিত করতে চায় তাদের তাড়াশের মাটিতে ঠাঁই নেই বলে অভিমত ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনার বিকল্প নেই বলে, দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান এবং রাজশাহীর জনসভা সফল করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন।

উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল খালেক তালুকদারের সঞ্চালনায় , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম বাটুল, মনোরঞ্জন কর্মকার, প্রকাশ চন্দ্র সরকার, হোসনেয়ারা পারভীন লাভলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রজত ঘোষ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম লাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মর্জিনা ইসলাম, সাংগঠনি সম্পাদক মোজ্জাম্মেল হক,খলিলুর রহমান, সহপ্রচার সম্পাদক মোহাম্মদ আলী, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মনোয়ারা খাতুন মিনি, সাধারণ সম্পাদক সবিতা রানী টুনি, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ , উপজেলা ছাত্রলীগ সভাপতি ইকবাল হাসান রুবেল , সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ , পৌর ছাত্রলীগ সভাপতি আতিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন হতে আগত নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর