মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

উল্লাপাড়ায় মোটরসাইকেল চালক নিহত

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বেলা ২টায় বগুড়া নগরবাড়ি মহাসড়কে চৌকিদহ সড়ক সেতুর পাশে তেলবাহী লড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ইনজামুল হক (২৩) ঘটনাস্থলেই নিহত হন। আহত হন মোটরসাইকেলে ওঠা দুই আরোহী নাইম হোসেন (১৮) ও সিয়াম (২০)। ইনজামুল ও তার অপর দুই  কাজিনকে নিয়ে উল্লাপাড়া বাজার থেকে বিয়ের সরঞ্জাম ক্রয় করে তার গ্রামের বাড়ি  বড়হর ইউনিয়নের পেচরপাড়া গ্রামে যাচ্ছিল। পথমধ্যে এই ঘটনা ঘটে।
আহতদেরকে উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ইনজামুল উল্লাপাড়া উপজেলা পেচরপাড়া গ্রামের নজরুল ইসলাম নজুর ছেলে। তিনি এবছর সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ থেকে অনার্স সম্পন্ন করেছেন।
উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক জানান, ঘটনার সময় ইনজামুল, নাইম ও সিয়ামকে মোটরসাইকেলে নিয়ে উল্লাপাড়া থেকে একটি বিয়ে অনুষ্ঠানের কেনা কাটা করে  বাড়ি ফিরছিলেন। এসময় সিরাজগঞ্জ রোড থেকে বাঘাবাড়িগামী একটি তেলবাহী লড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান ইনজামুল।
অপর আরোহী দুইজনকে উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ইনজামুলের মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক লড়িটি আটক করেছে। দুর্ঘটনার সময় লড়ির চালক পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর