শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

বরিশালে পৌঁছেছে করোনার টিকা

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১, ৪:৫০ অপরাহ্ন

করোনা প্রতিরোধে বরিশাল বিভাগের ছয় জেলার জন্য চীনের সিনোফার্মার ১ লাখ ২৪ হাজার ডোজ টিকা বরিশালে এসে পৌঁছেছে। একইসাথে বরিশাল সিটি কর্পোরেশন এলাকার জন্য ১৩ হাজার ২০০ ডোজ মডার্ণার টিকা এসেছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বেক্সিমকো ফার্মার একটি ফ্রিজার ভ্যানে ঢাকা থেকে সোমবার বিকেলে চীনের সিনোফার্মার টিকার ডোজগুলো বরিশালে এসে পৌঁছেছে। বরিশালের সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন টিকার চালান গ্রহণ করেন। এসময় জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্রে আরও জানা গেছে, বিভাগের মধ্যে বরিশাল জেলার জন্য ৩১ হাজার ২০০ ডোজ, ঝালকাঠির ১০ হাজার ৪০০ ডোজ, পটুয়াখালীর ২৪ হাজার ডোজ, পিরোজপুরের ১৭ হাজার ৬০০ ডোজ, ভোলার ২৭ হাজার ২০০ ডোজ এবং বরগুনা জেলার জন্য পাঠানো হয়েছে ১৩ হাজার ৬০০ ডোজ টিকা।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর