সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

উল্লাপাড়া যৌতুকের দাবি পুরণ করতে না পারায় অকালে প্রাণ দিতে হলো গৃহবধুর

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নে বুধবার সন্ধ্যায় চালা গ্রামে যৌতুকের দাবি পুরণ করতে না পারায় অকালে প্রাণ দিতে হলো গৃহবধু কলেজ ছাত্রী লিমা খাতুনকে (১৮)। স্বামী ও তার স্বজনেরা পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। লিমা চালা গ্রামের সবুজ আলীর স্ত্রী এবং স্থানীয় এইচ টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের ছাত্রী। তিনি একই উপজেলার চর সাতবাড়িয়া গ্রামের বকুল প্রামানিকের মেয়ে। মাত্র ৭ মাস আগে তার বিয়ে হয়।

লিমার বাবা বকুল প্রামানিক বৃহস্পতিবার উল্লাপাড়া থানায় দেওয়া খুনের মামলায় অভিযোগ করেন, বিয়ের সময় যৌতুক হিসেবে নগদ ৫০ হাজার টাকা এবং দেড় ভরি সোনা দেওয়ার সিদ্ধান্ত হয়।

বিয়ের দিন নগদ টাকা বর পক্ষের হাতে তুলে দেওয়া হলেও পারিবারিক অস্বচ্ছলতার কারণে সোনার গহনা দেওয়া সম্ভব হয়নি। কথা হয় কিছুদিন পরে গহনা পরিশোধের।

এই গহনার জন্য বিয়ের পর থেকেই লিমার স্বামী, শ্বশুর, শাশুড়ীসহ স্বজনরা তাকে নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করতো। এই ঘটনার জের ধরে বুধবার লিমাকে তার স্বামী ও স্বজনরা বেধড়ক মারপিট করে।

এতে মৃত্যু হয় লিমার। পরে লিমার মৃত্যুকে অন্য খাতে নেওয়ার জন্য তার লাশ শোবার ঘরে ধরনায় কাপড় দিয়ে ঝুলিয়ে রাখা হয়।
খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশ বৃহস্পতিবার রাতেই তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে উল্লাপাড়া থানার উপ পরিদর্শক ও এই মামলার তদন্তকারী কর্মকর্তা হাফিজুর রহমান জানান, মেয়ের বাবা বকুল হোসেন বাদি হয়ে লিমার স্বামী, শ্বশুর,শাশুড়ীসহ চারজনকে আসামি করে উল্লাপাড়া থানায় খুনের মামলা দায়ের করেছেন। প্রধান আসামী স্বামীসহ পরিবারের সবাই বর্তমানে পলাতক রয়েছে। পুলিশ এদেরকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর