বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

হাত পা চোখ মুখ বেঁধে গৃহবধূকে হত্যার চেষ্টা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০, ৭:০০ অপরাহ্ন
হাত পা চোখ মুখ বেঁধে গৃহবধূকে হত্যার চেষ্টা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে দুই সন্তানের জননীর হাত পা ও চোখ মুখ বেঁধে কে বা কারা পাশের ডোবাতে ফেলে দিয়ে হত্যার চেষ্টা করেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পৌর সদরের চাঁচকৈড় তাড়াশিয়াপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই মহল্লার হাজী আজির উদ্দিনের মেয়ে ও বিপুল বিশ্বাসের স্ত্রী জেসমিন খাতুন (২৮) প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে বাড়ির সাথেই টয়লেটে যাওয়ার সময় অকষ্মাৎ তাকে হত্যার চেষ্টা চালায় ২/৩ জন ব্যক্তি। তবে ডোবার পাশেই গাছের সাথে আটকে থাকায় জেসমিন প্রাণে বেঁচে যান। দুই ঘন্টা পর ৪টার দিকে তার পরিবারের লোকজন খুঁজাখুঁজি করে বাড়ির পাশের ডোবা থেকে জেসমিনকে উদ্ধার করে।

এ ঘটনায় শুক্রবার বিকেল ৫টায় গুরুদাসপুর-সিংড়া সার্কেলের এএসপি জামিল আকতার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেসমিনের জবানবন্দি নিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে জেসমিনের স্বামী বিপুল বিশ্বাস বলেন, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আমার স্ত্রীকে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় গুরুদাসপুর থানায় মামলা দায়ের করবেন বলে জানান তিনি।এ ব্যাপারে গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর