বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে বিদ্যুতের ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রতন মিয়া (২৮) নামে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ক্ষুদ্র কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রতন মিয়া পাবনা জেলার চাটমোহর এলাকার আফজাল হোসেনের ছেলে। তিনি রাণীনগর জোনাল পল্লী বিদ্যুৎ অফিসে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।
রাণীনগর জোনাল অফিসের ডিজিএম আবু হাসান জানান, কালিকাপুর এলাকায় বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে রতন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর