সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ৩৫২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি :

মাদক বিরোধী অভিযান চালিয়ে সিরাজগঞ্জের সদর উপজেলার সদানন্দপুর এলাকা থেকে ৩৫২ বোতল ফেন্সিডিলসহ রুবেল হোসেন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২’র সদস্যরা। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত রুবেল হোসেন দিনাজপুরের ফুলবাড়িয়া উপজেলার বারকোনা স্তাবনগর গ্রামের সোলেমান শেখের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সয়দাবাদ ইউপি’র সদানন্দপুর সোনালী ব্যাংকের সামনে থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

 

এসময় তার নিকট থেকে ৩৫২ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল ও ১ টি সিম কার্ড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ মাদক ব্যবসায়ীকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর