শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

চৌহালীতে হাঁসের খামার করে স্বাবলম্বী বহুলুল বেপারি 

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ):
আপডেট সময়: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ২:৩২ অপরাহ্ন

সিরাজগঞ্জের চৌহালী  উপজেলার খাষকাউলিয়া  ইউনিয়নের উত্তর খাষকাউলিয়া পূর্ব পাড়া গ্রামের বাসিন্দা মোঃ বহুলুল বেপারি। এখন এলাকার অন্যদের কাছে এক অনুকরণীয় নাম। একসময় সংসারের হাল ধরতে হিমশিম খাওয়া বহুলুল বেপারি হাঁসের খামার গড়ে তুলে আজ স্বাবলম্বী।
হাঁসের খামার বদলে দিয়েছে ভাগ্যের চাকা।
মঙ্গলবার(২৫নভেম্বর)সকাল ১১টায় মোঃ বহুলুল বেপারির খামারে গিয়ে তাঁর সঙ্গে কথা হয়। তিনি বর্ণনা করেন তাঁর কষ্ট আর সাফল্যের কথা। বহুলুল বেপারি  বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া দেড় বিঘা জমিতে প্রায় ১ বছর ধরে হাঁসের খামার গড়ে তোলেন তিনি।
কোনো  প্রশিক্ষণ ছাড়াই ইউটিউব দেখে ব্যবসায় আসেন তিনি। মাত্র চার লক্ষ ৬৫ হাজার টাকা মেয়ের জামাই থেকে ঋণ নিয়ে ৪-৫ মাস বয়সের ৯৪১ হাঁসের বাচ্চা নিয়ে এ যাত্রা শুরু করেন। ২৭৫ টি হাঁস মারা গিয়ে বর্তমানে তাঁর খামারে রয়েছে ৬৬৬ টি হাঁস রয়েছে। তার মধ্যে  হাঁসা ২২ হাঁসি ৪৪৪ টি।  ৪৪৪টি লেয়ার হাঁস প্রতিদিন ডিম পান ৪৩৫ থেকে ৪৪০ টি করে। বাজারে প্রতিটি ডিমের ১৫ থেকে ১৬ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি খাচী ডিমের বাজার অনেক সময় ৪৫০ থেকে ৪৮০ টাকা পর্যন্ত ওঠে বলে জানান তিনি।
তাঁর খামারে উৎপাদিত ডিম এখন প্রতিদিন স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে যাচ্ছে আশপাশের বিভিন্ন হাটবাজারে।
খামারি বহুলুল বেপারি বলেন, হাঁসের  এই খামার তাঁর জীবন পাল্টে দিয়েছে । তিন ছেলেমেয়ের পড়ালেখার খরচ থেকে শুরু করে সবকিছুই করা হয় এই আয় থেকে। তাঁর স্ত্রী মর্জিনা বেগম বলেন, খামারটি তাঁদের বড় স্বপ্ন দেখার সাহস দিয়েছে।
​স্থানীয় সূত্রে জানা যায়,খাষকাউলিয়া ইউনিয়নের বেশ কিছু জায়গায় বছরের বেশিরভাগ সময় বর্ষায় পানি জমে থাকায় শুষ্ক মৌসুমে এখানকার জলাশয় ও খাল-বিল হাঁস পালনের জন্য বেশ উপযোগী। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্বল্প পুঁজিতে হাঁস পালন শুরু করেন বহুলুল বেপারি। ভবিষ্যতে খামার আরও বড় করার পরিকল্পনা রয়েছে।”
​খামারের এই সাফল্যে খুশি এলাকার বাসিন্দারাও। স্থানীয়দের মতে, বহুলুল বেপারির এই উদ্যোগ দেখে গ্রামের অনেক বেকার যুবক এখন বিকল্প কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। সঠিক পরামর্শ ও সহজ শর্তে ঋণ সহায়তা পেলে চরাঞ্চল ও জলাশয়নির্ভর এলাকায় হাঁসের খামার আরও প্রসার লাভ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 এ বিষয়ে চৌহালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাআলম জানান, উপজেলার চরাঞ্চল ও নদীবেষ্টিত এলাকায় হাঁস পালনের অপার সম্ভাবনা রয়েছে। অল্প পুঁজি, স্বল্প পরিশ্রম এবং তুলনামূলক কম ঝুঁকিতে হাঁস পালন করে খুব সহজেই গ্রামীণ পরিবারগুলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে।  এলাকার খামারি ও সাধারণ মানুষ যেভাবে হাঁস পালনে আগ্রহী হয়ে উঠেছেন এবং নিজেদের ভাগ্য বদলানোর চেষ্টা করছেন, তা সত্যিই প্রশংসনীয়।
​হাঁস পালনের মাধ্যমে শুধু নিজেদের আয়ের পথই তৈরি হচ্ছে না, বরং ডিম ও মাংসের চাহিদা পূরণের মাধ্যমে স্থানীয় পুষ্টি নিরাপত্তাও জোরদার হচ্ছে। বিশেষ করে বেকার যুবক ও গ্রামীণ নারীদের জন্য এটি একটি অত্যন্ত সম্ভাবনাময় ও লাভজনক কর্মসংস্থান।
​উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে খামারিদের নিয়মিত পরামর্শ, টিকাদান কর্মসূচি এবং আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে। সঠিক পরিচর্যা, মানসম্মত খাদ্য ও সময়মতো রোগ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করলে হাঁস পালন আরও বেশি লাভজনক হবে বলে আমি আশাবাদী।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর