মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

চাটমোহরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর উদ্বোধন

মো. রাজিব হোসেন, চাটমোহর(পাবনা):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১:১৫ পূর্বাহ্ন

সরকারের ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহ ও জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) পার্শ্বডাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা এমপি। সভাপতিত্ব করেন চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার জনাব খালিদ হাসান। সঞ্চালনায় ছিলেন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. রবিউল করিম তারেক।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কার্যক্রমের মূল লক্ষ্য হলো প্রকৃত উপকারভোগী পরিবারগুলোকে সঠিকভাবে চিহ্নিত করা এবং নির্ভুল তথ্য সংগ্রহ নিশ্চিত করা। সরকারের এই উদ্যোগের সুফল যেন সত্যিকার অর্থে সুবিধাবঞ্চিত ও যোগ্য পরিবারের কাছে পৌঁছে, সে জন্য স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতার সঙ্গে জরিপ কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
এই শুমারির মাধ্যমে সমাজকল্যাণমূলক সেবা ও সহায়তা যথাযথভাবে বিতরণের পথ আরও সুগম হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর