মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

চৌহালীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ):
আপডেট সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
oplus_0

সিরাজগঞ্জের চৌহালীতে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে চৌহালী সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান শাকিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. রেজাউল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুল ইসলাম, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা তপন কুমার সূত্রধর, কৃষিবিদ মোহাম্মদ আলী, চৌহালী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদুল হাসানসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপকারভোগী কৃষকেরা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুল ইসলাম বলেন, দেশের ভোজ্যতেলের চাহিদা পূরণ ও আমদানিনির্ভরতা কমাতে সরিষার উৎপাদন বাড়ানো জরুরি। সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে উন্নতমানের বীজ ও রাসায়নিক সার বিতরণের ফলে কৃষকেরা সরিষা চাষে আরও উৎসাহিত হবেন এবং আর্থিকভাবে লাভবান হবেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মেহেদী হাসান শাকিল বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের লাভবান করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করছে। এ কর্মসূচির আওতায় চৌহালী উপজেলার প্রায় সাত হাজার কৃষককে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হচ্ছে। কাঙ্ক্ষিত ফলন পেতে তিনি কৃষকদের সময়মতো বীজ বপন, সঠিক পরিচর্যা ও আধুনিক কৃষিপ্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান। পাশাপাশি সরিষার আবাদ সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি ও দেশের ভোজ্যতেলের উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর