মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

আটোয়ারী আলোয়াখোয়া রাশ মেলা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

পঞ্চগড়ের ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক আটোয়ারী আলোয়াখোয়া রাশ মেলা-২০২৬ আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতিমূলক সভাটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন এর অনুপস্থিতিতে তার প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায় এতে সভাপতিত্ব করেন। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা’র সঞ্চালনায় ২০২৫ সালের আলোয়াখোয়া রাশ মেলার আয়-ব্যয় হিসাব নিকাশ উপস্থাপন করেন মেলার সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর রহমান (আব্দার), এনএসআই এর এডি নাসরিন আক্তার, মির্জাপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও মেলার সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মির্জা নুরুল ইসলাম (হেলাল), উপজেলা বিএনপি’র সহ সভাপতি আব্দুল্যাহেল বাকী, ফকিরগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, উপজেলা পূজা উদযাপন কমিটির সম্পাদক মনোজ রায় হিরু, উপজেলা এনসিপি’র আহবায়ক সোলায়মান আলী, উপজেলা জাগপা’র সাধারণ সম্পাদক বজলুর রহমান, তোড়িয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আতাউর রহমান, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন, পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি আনিসুর রহমান , এলাকবাসীর পক্ষ থেকে আইনুল হক প্রমুখ। প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত মতে ,মেলা আগামী ২৪ নভেম্বর উদ্বোধন হয়ে চলবে মাসব্যাপি। ্রপ্রতিবারের ন্যায় এবারও আলোয়াখোয়া মেলায় গরু,মহিষ, ঘোড়া, ছাগল, ভেড়া, কাঠ ও স্টীলের আসবাবপত্রসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বিপুল সমারোহ থাকবে। এছাড়াও মনোমুগ্ধকর সুস্থ্য বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। সভায় মেলার আইন-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা এবং মেলায় আগত দর্শনার্থীদের সার্বিক সুযোগ সুবিধা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আলোচনা শেষে উপস্থিত কন্ঠভোটে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল ইসলামকে আলোয়াখোয়া রাস মেলা-২০২৬ এর সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও উপজেলা প্রশাসন সুশৃঙ্খল পরিবেশে মেলা পরিচালনার ক্ষেত্রে দল মত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেছেন। সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, পুলিশ, বিজিবি, আনসার বাহিনী, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মুনুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর