পাবনার আটঘরিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিদুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য মো. আবু তালেব মন্ডল।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার, অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর মাহফুজ, আটঘিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল, আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব মনোয়ার হোসেন আলম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান,
একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল, দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন মোল্লা, লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার, প্রধান শিক্ষক মাহবুবা খাতুন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহজালাল মাস্টার, সহসভাপতি দেলোয়ার হোসেন কিরণ প্রমুখ।
বক্তারা বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
মাদক, বাল্যবিবাহ, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, মৎস্য কর্মকর্তা এস এম নাজিম উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন, সমবায় কর্মকর্তা জাকিয়া সুলতানা, নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবির কুমার দত্ত, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) কর্মকর্তা রোকনুজ্জামান, আনসার ভিডিপি কর্মকর্তা হাফিজুর রহমান, ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, অপরাধ প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।