বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
স্মরণে সাংবাদিক আব্দুর রশিদ : পেশাগত নিষ্ঠা ও মানবিকতায় নিবেদিত এক মানুষ- এবিএম ফজলুর রহমান ঈশ্বরদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন  আটঘরিয়ায় ত্বাহা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন আটঘরিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সলঙ্গায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত  হৃদয়ে পাবনার আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত কুতুবপুরে দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসান: নতুন ড্রেনের ফলক উন্মোচন ও আরেকটি প্রকল্পের কাজ উদ্বোধন রাঙাটুঙ্গীকে হারিয়ে প্রথম আলো–স্টার নিউজ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে গোপালপুরের ফরহাদ একাডেমি

হৃদয়ে পাবনার আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

পাবনায় ২৩ অক্টোবর থেকে পাবনা জেলার ১৯৮ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ৯ দিনব্যাপী “পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা” শুরু হয়েছে। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে চলমান এই মেলা চলবে আগামী ৩১ অক্টোবর পযর্ন্ত। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ২ টায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে চিত্রাংকন প্রতিযোগিতা (ক গ্রুপ, শিশু থেকে কেজি, বিষয়বস্তু- ইচ্ছামত; (খ গ্রুপ) ১ম থেকে ২য় শ্রেণী, বিষয়বস্তু- ইচ্ছামত; (গ গ্রুপ) ৩য় থেকে ৫ম শ্রেণী, বিষয়বস্তু- শরৎকাল; (ঘ গ্রুপ) ৬ষ্ঠ থেকে দশম শ্রেণী, বিষয়বস্তু- মুক্তিযুদ্ধ) অনুষ্ঠিত হয়।
প্রতিযোগীতার উদ্বোধন করেন, পাবনা জেলা বিএনপির সদস্য ও পাবনা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোল্ড স্টোন আইসক্রিমের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক।
প্রতিযোগিতার সার্বিক তত্বাবধান করেন শিশু একাডেমীর আর্ট শিক্ষক সৈয়দা তানিয়া, পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা উদযাপন পরিষদের সদস্য সচিব সচিব সোনিয়া কিচেনের সত্বাধিকারী সৈয়দা সোনিয়া খাতুন, সদস্য মারুফা ইয়াসমিন ইলা।
উক্ত প্রতিযোগিতায় প্রতিযোগিদের অংশগ্রহণের জন্য প্রতিযোগী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং “পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায়” আসার জন্য পাবনাবাসীর প্রতি আমন্ত্রণ জানিয়েছেন হৃদয়ে পাবনার সভাপতি আর কে আকাশ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর