বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে চতুর্থ শ্রেণির স্কুল ছাত্রীকে টয়লেটে নিয়ে গেলেন শিক্ষক, অতঃপর…. সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বেগম খালেদা জিয়ার নামে সিলেটের পুরানো কারাগারে জায়গায় পার্ক নির্মাণ হচ্ছে পানি নিষ্কাশনের স্থায়ী সুরাহার দাবি ব্যবসায়ী নুরুজ্জামানের, রাজনৈতিক ট্যাগ দিয়ে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা স্মরণে সাংবাদিক আব্দুর রশিদ : পেশাগত নিষ্ঠা ও মানবিকতায় নিবেদিত এক মানুষ- এবিএম ফজলুর রহমান ঈশ্বরদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন  আটঘরিয়ায় ত্বাহা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন আটঘরিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাণীনগরে চেতনানাশক স্প্রে করে বাড়িতে চুরি, গৃহবধূকে মারধর

নওগাঁ প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে গভীর রাতে বাড়িতে ঢুকে চেতনানাশক জাতীয় পদার্থ স্প্রে করে স্বর্ণালংকার, রুপার গহনা ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে। এ সময় চোরদের দেখে ফেলায় এক গৃহবধূকে মারধর করে পালিয়ে যায় তারা। শনিবার গভীর রাতে উপজেলার সিলমাদার গ্রামে ফিরোজ মন্ডলের দোতলা বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ফিরোজ মন্ডল জানান, শনিবার গভীর রাতে চোরেরা তাঁর দোতলা বাড়ির জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে। পরে সিঁড়ি বেয়ে ঘরে ঢুকে গলার হার, হাতের চুড়ি, কানের দুল ও পায়ের নূপুরসহ প্রায় এক ভরি এক আনা স্বর্ণালংকার, সাত ভরি রুপার গহনা এবং নগদ এক লাখ টাকা চুরি করে। এ ছাড়া একটি ফুটবল ও এক জোড়া জুতাও নিয়ে যায় তারা।
তিনি আরও জানান, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘুম থেকে উঠে তাঁর স্ত্রী বাড়ির ভেতরে কয়েকজনকে দেখতে পান। এ সময় চোরেরা তাঁকে মারধর করে পালিয়ে যায়।
ফিরোজ মন্ডল বলেন, তিনি আবাদপুকুর বাজারে রাতের পাহারাদার হিসেবে কাজ করেন। রাতে তিনি বাড়িতে না থাকার সুযোগে চোরেরা এ ঘটনা ঘটিয়েছে বলে তাঁর ধারণা। তাঁর দাবি, চোরেরা সুগন্ধিযুক্ত চেতনানাশক জাতীয় কোনো পদার্থ স্প্রে করেছিল। এতে বাড়ির অন্য সদস্যরা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, চুরির ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর