মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল/২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ (২আগস্ট) শুক্রবার বিকালে নাদুরিয়া দাখিল মাদরাসা মাঠে আয়োজিত মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন মাজপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বর্ষিয়ান নেতা মাজহারুল ইসলাম।
নাদুরিয়া জুনিয়র স্পোর্টিং ক্লাবের আয়োজনে এসময় মাজপাড়া ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আরিফুল ইসলাম আরিফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাজপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবু বক্কার সিদ্দিক,
শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি গোলাম রব্বানী গোলাপ, ৫ নং ওযার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।
উক্ত খেলায় উপস্থিত ছিলেন নাদুরিয়া জুনিয়র স্পোর্টিং ক্লাবের সভাপতি তরিকুল ইসলাম লিমন,সদস্য মাহিম,লাবীব,নীরব, সোহান, সিজান,সাগর আহমেদ,সাফি হাসানসহ শত শত দর্শক। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন ইমন। টুর্নামেন্টে মোট ১২ টি দল অংশ গ্রহণ করবেন।
এসময় উদ্বোধক মাজপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, খেলা ধুলায় অংশ নিন, মাদককে না বলুন সুস্থ ও সুন্দর জীবন গড়তে এবং যুবসমাজকে রক্ষা করতে হবে।
খেলাধুলার উপকারিতা ও মাদকমুক্ত সমাজ শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়মিত খেলাধুলা শরীরকে সুস্থ ও সবল রাখে এবং মনকে প্রফুল্ল রাখে।
কৃষক দলের সভাপতি আবু বক্কার সিদ্দিক বলেন, মাদক থেকে দূরে থাকা তরুণ ও যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করার সবচেয়ে কার্যকর মাধ্যম হলো খেলাধুলা ও মাঠমুখী হওয়া।
খেলাধুলার মাধ্যমে মানুষের মধ্যে নিয়মানু বর্তিতা, সহমর্মিতা এবং নেতৃত্ব দেওয়ার গুণাবলি বিকশিত হয়।