টাঙ্গাইলের নাগরপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থি ঐতিহ্যবাহী দুয়াজানি কলেজ পাড়া ঈদগাহ মাঠের নবনির্মিত মিনারের ছাদ ঢালাই কাজ সম্পন্ন হয়েছে।
শুক্রবার দুপুর দুইটায় কলেজ পাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে এই কাজ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজ পাড়া জামে মসজিদ কমিটির সভাপতি হাজী মো. তারা মিয়া ও সাধারণ সম্পাদক মো. মঞ্জুর আলীসহ মসজিদ কমিটির অন্যান্য সদস্যগণ এবং এলাকার ধর্মপ্রাণ মুসলমানগণ।
মসজিদ কমিটির নেতৃবৃন্দ বলেন, সকলের সহযোগিতা ও প্রচেষ্টায় আমরা এই মহৎ কাজটি সম্পন্ন করতে পেরে আনন্দিত।
উল্লেখ্য, এলাকাবাসী মিনারের অবশিষ্ট কাজ সম্পন্ন করার জন্য সকল স্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।