[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটঘরিয়ার মাজপাড়ায় মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল/২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ (২আগস্ট) শুক্রবার বিকালে নাদুরিয়া দাখিল মাদরাসা মাঠে আয়োজিত মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন মাজপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বর্ষিয়ান নেতা মাজহারুল ইসলাম।
নাদুরিয়া জুনিয়র স্পোর্টিং ক্লাবের আয়োজনে এসময় মাজপাড়া ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আরিফুল ইসলাম আরিফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাজপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবু বক্কার সিদ্দিক,
শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি গোলাম রব্বানী গোলাপ, ৫ নং ওযার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।
উক্ত খেলায় উপস্থিত ছিলেন নাদুরিয়া জুনিয়র স্পোর্টিং ক্লাবের সভাপতি তরিকুল ইসলাম লিমন,সদস্য মাহিম,লাবীব,নীরব, সোহান, সিজান,সাগর আহমেদ,সাফি হাসানসহ শত শত দর্শক। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন ইমন। টুর্নামেন্টে মোট ১২ টি দল অংশ গ্রহণ করবেন।
এসময় উদ্বোধক মাজপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, খেলা ধুলায় অংশ নিন, মাদককে না বলুন সুস্থ ও সুন্দর জীবন গড়তে এবং যুবসমাজকে রক্ষা করতে হবে।
খেলাধুলার উপকারিতা ও মাদকমুক্ত সমাজ শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়মিত খেলাধুলা শরীরকে সুস্থ ও সবল রাখে এবং মনকে প্রফুল্ল রাখে।
কৃষক দলের সভাপতি আবু বক্কার সিদ্দিক বলেন, মাদক থেকে দূরে থাকা তরুণ ও যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করার সবচেয়ে কার্যকর মাধ্যম হলো খেলাধুলা ও মাঠমুখী হওয়া।
খেলাধুলার মাধ্যমে মানুষের মধ্যে নিয়মানু বর্তিতা, সহমর্মিতা এবং নেতৃত্ব দেওয়ার গুণাবলি বিকশিত হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।