মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য হলেন মোঃ শাহ আলম

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১:৪৪ অপরাহ্ন
oplus_0

ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবে নতুন সাংবাদিকদের নাম প্রকাশ এবং পরিচিতি সভা অনুষ্ঠিত। এ সময় নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন সভাপতি/ সাধারণ সম্পাদক এবং উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ । যে কয়জন নতুন সদস্য নেওয়া হয়েছে তাদের মধ্যে ” দৈনিক আইন বার্তা” জেলা প্রতিনিধি মোঃ শাহ আলম অন্যতম। প্রান্তিক জনপদ ” তাড়াশ উপজেলার দেশীগ্রাম থেকে উঠে আসা উদীয়মান এই তরুণের ছিল চেষ্টা, শ্রম  আর অদম্য ইচ্ছা শক্তি। পেয়েছেন সিরাজগঞ্জ জেলায় সকল শ্রেণী পেশার মানুষের কাছে  পরিচিতি, স্নেহ ও ভালোবাসা ।  তিনি বর্তমানে কাজ করেন ‘জাতীয় দৈনিক  আইন বার্তা, Daily Economic post, এবং  অনলাইন চ্যানেল,ম্যাজিক বাংলা টিভি  ও  লোকালয় নিউজ অনলাইন চ্যানেলে ।  সাংবাদিকতায় পেশাগত উৎকর্ষ সাধনের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন দৈনিক আইনবার্তা পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মো: শাহ আলম। ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য পদ লাভ করায়  তিনি আরও ভালো কাজ করবেন এবং পরিচিতি লাভ করবেন এমনটাই প্রত্যাশা।
​প্রেসক্লাব সূত্রে জানা যায়, মোঃ  শাহ আলম সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য পদের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছিলেন। তার সেই আবেদনের প্রেক্ষিতে এবং সংযুক্ত কাগজপত্র যথাযথভাবে যাচাই-বাছাই শেষে সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতভাবে তাকে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য পদ প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে তাকে এই সদস্যপদ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়। সংশ্লিষ্ট পত্রের নির্দেশনা অনুযায়ী, চিঠি প্রাপ্তির পর থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত সদস্য হিসেবে গণ্য হয়েছেন।
​দৈনিক আইনবার্তার সিরাজগঞ্জ প্রতিনিধি মো: শাহ আলম, ঐতিহ্যবাহী এই সংগঠনের সদস্য পদ লাভ করায় সিরাজগঞ্জ জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীদের কাছে চির কৃতজ্ঞ এবং শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি  বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,সুশীল  সমাজ এবং শুভানুধায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন। নতুন সদস্য  হওয়ার সংবাদ পেয়ে  শুভানুধ্যায়ীগণ শাহ আলম কে, মোবাইল ফোনে   ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। সহকর্মীরা আশা প্রকাশ করেছেন, তার এই অর্জনের ফলে বস্তুনিষ্ঠ ও সৎ সাংবাদিকতায়  আরও এক ধাপ এগিয়ে যাবেন শাহ আলম। তিনি সিরাজগঞ্জের গণমাধ্যমে আরও  সক্রিয়  ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর