শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ “শহীদ মডেল ” স্কুলে Faber Castell আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শাহ আলম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১:৩৮ পূর্বাহ্ন

শনিবার ৮ আগস্ট ২০২৬ Faber Castell কর্তৃক আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শহীদ মডেল স্কুল সিরাজগঞ্জ সদর শাখায় সকাল ১০.৩০ মিনিটে অনুষ্ঠিত  হয়। এই অনুষ্ঠান কে কেন্দ্র করে স্কুল ক্যাম্পাসে ছিল ছাত্র-ছাত্রী, অভিভাবক বৃন্দ এবং শিক্ষক শিক্ষিকাদের মিলন মেলা এবং আনন্দমুখর পরিবেশ বিরাজ করছিল।  এই অনুষ্ঠানের প্রতিযোগীতায় অংশগ্রহণ করেছিল, প্লে -নার্সারি -প্রথম -দ্বিতীয় -তৃতীয় -চতুর্থ  এবং ষষ্ঠ শ্রেণীর ছাত্র-ছাত্রীগণ। তুমুল প্রতিযোগিতা শেষে  প্লে থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত, প্রতিটা ক্লাসে প্রথম,দ্বিতীয় এবং  তৃতীয় মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ  হয়েছে। ষষ্ঠ শ্রেণীতে দুজন ১ম,ও  ২য় এবং চতুর্থ শ্রেণী থেকে একজন তৃতীয় স্থানে  উত্তীর্ণ  হয়েছে।  ফলাফল শেষে মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে উত্তীর্ণ সনদপত্র এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেন শহীদ মডেল স্কুল সিরাজগঞ্জ সদর শাখার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ হাছানুজ্জামান  তালুকদার রঞ্জু। এ সময় উপস্থিত ছিলেন শহীদ মডেল স্কুলের উপ-পরিচালক মোঃ শহিদুর রহমান, প্রধান শিক্ষক রাজ মাহমুদ প্রমুখ। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে স্কুল ক্যাম্পাস জুড়ে ছিল সাজ সাজ রব। ছাত্র-ছাত্রী অভিভাবকবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকাদের পদচারনায় মুখরিত ছিল পুরো স্কুল ক্যাম্পাস। এরকম অনুষ্ঠানে মেধাবীরা আরো মেধাবী হওয়ার স্বপ্ন দেখবে এবং পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীগণ আরো  মেধাবী হওয়ার জন্য চেষ্টা  করবে, এমনটাই প্রত্যাশা সচেতন অভিভাবক বৃন্দের।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর