মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ, নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন আওয়ামী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে দাপুনিয়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন ও আলোচনাসভা অনুষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করলেন জেলা পুলিশ সুপার সিরাজগঞ্জ জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, অন ট্রি, বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত রুহিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত গোপালপুরে ‘লঙ্কাকাণ্ড’! একজনকে দাওয়াত, হাজির ১০০ অতিথি বন্ধুত্বের অনন্য নজির চৌহালীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

চৌহালীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ):
আপডেট সময়: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
oplus_0

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া কে আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে গাছের চারা রোপণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবং লেইন্স প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় এবং পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ আবুল খায়ের, সহকারী শিক্ষক মো. আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক মোছা. আছমা আক্তার, অফিস সহায়ক মো. জুলফিকার, অভিভাবক অলি আহমদ, আ. মতিন, সরোয়ার হোসেন, সোহরাব আলীসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। এই ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর