বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কক্সবাজারের ‘সূর্য সন্তান’ ও স্বরাষ্ট্রমন্ত্রীর নামফলক আড়াল করল কারা? চৌফলদণ্ডী সেতুতে নজিরবিহীন প্রতিহিংসার তদন্ত দাবি! ঈশ্বরদীতে পুলিশ হত্যা মামলার আসামি আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে জনসচেতনতামূলক নাটিকা প্রদর্শন গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন রাতে নিখোঁজ হয়ে সকালে মিলল নিয়ামুলের মরদেহ মেঠোপথে আর্জেন্টিনা-ব্রাজিলের শত শত পতাকা, রাণীনগরের আমগ্রামে ফুটবল বিশ্বকাপের আমেজ ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা অভয়নগরে নৃশংসতা: একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে তিন মাদকসেবীর কারাদণ্ড

মোঃ রাজিব হোসেন, চাটমোহর(পাবনা):
আপডেট সময়: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৬:২০ অপরাহ্ন

চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে তিন যুবককে আটকের পর ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়া হয়েছে।
রবিবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তিন মাদকসেবীকে আটক করে। পরে তাদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালত প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে।
আটককৃতরা হলেন, বাঁধন হোসেন (২৩), পিতা: আবুল বাশার, গ্রাম: কুবিরদিয়া, মূলগ্রাম ইউনিয়ন। সাগর হোসেন (২২), পিতা: রফিকুল ইসলাম, গ্রাম: পৈলানপুর, বুধপাড়া এলাকা। সাজু (৩০), পিতা: জমির উদ্দিন, গ্রাম: মাঝগ্রাম, রেলবাজার এলাকা।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউর রহমান জানান, মাদকপল্লী হিসেবে পরিচিত কুবিরদিয়াসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের মাদক সেবনের দায়ে আটক করা হয়। সাজা ঘোষণার পর আদালত তাদের পাবনা জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর