বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কক্সবাজারের ‘সূর্য সন্তান’ ও স্বরাষ্ট্রমন্ত্রীর নামফলক আড়াল করল কারা? চৌফলদণ্ডী সেতুতে নজিরবিহীন প্রতিহিংসার তদন্ত দাবি! ঈশ্বরদীতে পুলিশ হত্যা মামলার আসামি আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে জনসচেতনতামূলক নাটিকা প্রদর্শন গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন রাতে নিখোঁজ হয়ে সকালে মিলল নিয়ামুলের মরদেহ মেঠোপথে আর্জেন্টিনা-ব্রাজিলের শত শত পতাকা, রাণীনগরের আমগ্রামে ফুটবল বিশ্বকাপের আমেজ ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা অভয়নগরে নৃশংসতা: একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ৬৩৩ জন বৃত্তহীন মহিলা দের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন ) দুপুরে গোপালপুর উপজেলার সূতী ভি এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
একইসাথে দেশব্যাপী এই কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
গোপালপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু।
এ সময় গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড (সোনামুই) গ্রামের মোট ৬৩৫টি বৃত্তহীন মহিলা পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।
এ সময় উপস্থিত ছিলেন  উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় টাঙ্গাইল,
টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার মো. তৌহিদুর ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নবাব আলী, উপজেলা সমাজসেবা অফিসার মো. একলাছ মিয়া, উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি  আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, উপজেলা যুবদলের সাইফুল ইসলাম তালুকদার লেলিন, সহ আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলোকে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর