বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কক্সবাজারের ‘সূর্য সন্তান’ ও স্বরাষ্ট্রমন্ত্রীর নামফলক আড়াল করল কারা? চৌফলদণ্ডী সেতুতে নজিরবিহীন প্রতিহিংসার তদন্ত দাবি! ঈশ্বরদীতে পুলিশ হত্যা মামলার আসামি আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে জনসচেতনতামূলক নাটিকা প্রদর্শন গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন রাতে নিখোঁজ হয়ে সকালে মিলল নিয়ামুলের মরদেহ মেঠোপথে আর্জেন্টিনা-ব্রাজিলের শত শত পতাকা, রাণীনগরের আমগ্রামে ফুটবল বিশ্বকাপের আমেজ ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা অভয়নগরে নৃশংসতা: একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

জাতীয় নৃত্য প্রতিযোগীতায় উল্লাপাড়ার রাজশ্রী প্রথম স্থান অধিকার

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১১:১১ অপরাহ্ন

২০২৬ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতায় নৃত্যে প্রথম স্থান অধিকার করেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ক্যামেলিয়া রায় রাজশ্রী। সে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফয়জুল আরাফাত পলাশ জানান, ক্যামেলিয়া রায় রাজশ্রী লেখাপড়ায় খুবই ভালো।পাশাপাশি সংস্কৃতি চর্চায় সে খুবই দক্ষ ও মেধাবী একজন শিক্ষার্থী।ছোটবেলা থেকেই রাজশ্রী লেখাপড়ার পাশাপাশি নৃত্য অনুশীলন করে আসছে।তার নৃত্য শিক্ষক নওগাঁ জেলার ওস্তাদ মোশাররফ হোসেন।
ক্যামেলিয়া রায় রাজশ্রীর পিতার নাম নারায়ন চন্দ্র রায় ও মাতার নাম শাপলা রায়।রাজশ্রী সবার কাছে দোয়া কামনা করেন এবং ভবিষ্যতে সে একজন নৃত্যশিল্পী হতে চায়।অনুষ্ঠান শেষে এ সময়  রাজশ্রী হাতে পুরস্কার তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাত।
উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান জানান, জাতীয় পর্যায়ে রাজশ্রী প্রথম স্থান অধিকার করে উল্লাপাড়ার মুখ উজ্জ্বল করেছে।আমি তার সুন্দর ভবিষ্যৎ কামনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর