শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নিমাইচড়ায় জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় ডা. ফাইজা গোপালপুরে জামায়াতের মনোনীত প্রার্থী ও ওয়ার্ড সভাপতিদের নিয়ে নির্বাচনী কর্মশালা গোপালপুরে ধোপাকান্দি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের ইন্তেকাল ৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাস পাবনায় তুচ্ছু ঘটনায় বসতবাড়িতে হামলা ভাংচুর ও ককটেল বিস্ফোরণ চাটমোহরে শারদীয় পুনর্মিলনী প্রধানমন্ত্রীর উপহার শাড়ি বিতরণ করেন এমপি রুমা চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোল্লা মোঃ জুয়েল রানার সমর্থনে দুই শতাধিক মোটরসাইকেলের শোডাউন

চাটমোহরে ৩ মাদক সেবীকে কারাদণ্ড

মোঃ রাজিব হোসেন, চাটমোহর(পাবনা):
আপডেট সময়: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন

চাটমোহর থানা পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে তিন মাদক সেবীকে আটক করা হয়েছে। সোমবার (১৫ জুন ২০২৬) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
চাটমোহর থানার এসআই প্রদীপ কুমার সরকার জানান, মাদক সেবন, বিক্রি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন:
আতিক হোসেন (৩৫), পিতা: মৃত খোরশেদ আলী, গ্রাম: ভাদড়া, চাটমোহর উপজেলা
আনোয়ার হোসেন (৪২), পিতা: মৃত আশরাফ আলী, গ্রাম: হামকুড়িয়া, তাড়াশ উপজেলা
বাঁধন হোসেন (২০), পিতা: ফজলুর রহমান, এলাকা: রেলবাজার জগতলা, চাটমোহর উপজেলা
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে রাত সাড়ে ৯টায় তাদের হাজির করা হয়। আদালত আতিক হোসেন ও আনোয়ার হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং বাঁধন হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। প্রত্যেককে একশত টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, “মাদকদ্রব্য, জুয়া ও অন্যান্য সামাজিক অপরাধ দমনে চাটমোহর উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান চালাচ্ছে। এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
চাটমোহর থানা পুলিশের এ ধরনের অভিযান স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর