শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নিমাইচড়ায় জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় ডা. ফাইজা গোপালপুরে জামায়াতের মনোনীত প্রার্থী ও ওয়ার্ড সভাপতিদের নিয়ে নির্বাচনী কর্মশালা গোপালপুরে ধোপাকান্দি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের ইন্তেকাল ৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাস পাবনায় তুচ্ছু ঘটনায় বসতবাড়িতে হামলা ভাংচুর ও ককটেল বিস্ফোরণ চাটমোহরে শারদীয় পুনর্মিলনী প্রধানমন্ত্রীর উপহার শাড়ি বিতরণ করেন এমপি রুমা চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোল্লা মোঃ জুয়েল রানার সমর্থনে দুই শতাধিক মোটরসাইকেলের শোডাউন

রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় ডা. ফাইজা

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিনের পক্ষে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন তার মেয়ে ডা. মির্জা ফাইজা তাসমীম শামন্তী।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ৩নং রাজাগাঁও ইউনিয়নের রাজারামপুর কৈ-বাড়ি মসজিদ মাঠ এবং আসাননগর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক দুটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. ফাইজা বলেন, আমার বাবা মির্জা ফয়সল আমিন সারাজীবন এ অঞ্চলের মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন। তিনি রাজপথের আন্দোলনে যেমন আপোষহীন, তেমনি এলাকার উন্নয়নেও প্রতিশ্রুতিবদ্ধ। ঠাকুরগাঁও-১ আসনের মানুষের অধিকার পুনরুদ্ধার ও অবহেলিত জনপদের কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যেই দল তাকে মনোনীত করেছে।
তিনি আরও বলেন, জনগণের মধ্যে ধানের শীষের পক্ষে যে অভূতপূর্ব সাড়া দেখছি, তাতে আমরা আশাবাদী। ভেদাভেদ ভুলে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করলে ইনশাআল্লাহ ধানের শীষের বিপুল বিজয় সুনিশ্চিত হবে। আমি আমার বাবার পক্ষে সকলের দোয়া ও ভোট প্রার্থনা করছি।
রাজাগাঁও ইউনিয়ন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোহাম্মদ মহেবুল্লাহ আবু নুরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আবু হায়াত মোহাম্মদ নুরনবী, যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব মাস্টার এবং ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব কেশব রঞ্জন রায়।
এ সময় জেলা, উপজেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর