বান্দরবান নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে পরিত্যাক্ত মর্টার শেল বিষ্ফোরণে সুমিনাইং তঞ্চঙ্গ্যা(৯) নামে এক বাংলাদেশী কিশোর নিহত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দুপুর দেড়টার দিকে বাইশফাঁড়ী সীমান্তবর্তী ৩৯ ও ৪০ পিলার মাঝামাঝি এলাকায় এঘটনাটি ঘটে।
নিহত কিশোর ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ী তঞ্চঙ্গ্যা গ্রামের কিংহলা তঞ্চঙ্গ্যার ছেলে।
স্থানীয় ও জনপ্রতিনিধিরা জানিয়েছে, সকালে তার মায়ের সাথে জুমে কাজ করতে যায় ওই কিশোর। সেখানে দুপুরে দিকে জুমের বাগান নীচে মায়ানমার সীমান্ত কাটাতারে পাশে একটি পরিত্যক্ত মর্টার শেল কুড়িয়ে পান। সেই মর্টার শেল জুম ঘরে এনে খেলতে থাকে। এসময় পরিত্যক্ত মর্টার শেল হঠাৎ বিষ্ফোরিত হলে ঘটনাস্থলে কিশোর নিহত হয়। পরে বিজিবি ও পুলিশ এসে মরদেহ উদ্ধার করা হয়।
ঘুমধুম ইউপির সাবেক ইউপি সদস্য বাবুল চাকমা বলেন, দুপুর দিকে মর্টারশেল খেলতে গিয়ে এক কিশোর নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে সড়কে পাশে আনা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বলেন, মিয়ানমার সীমান্তে জুমের কাজ করতে গিয়ে এক কিশোর নিহত হয়েছে। কিভাবে নিহত হয়েছে সে বিষয়টি এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে আনা হয়েছে।