[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিষ্ফোরণে কিশোর নিহত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২ জুন, ২০২৬
বান্দরবান নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে পরিত্যাক্ত মর্টার শেল বিষ্ফোরণে সুমিনাইং তঞ্চঙ্গ্যা(৯) নামে এক বাংলাদেশী কিশোর নিহত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দুপুর দেড়টার দিকে বাইশফাঁড়ী সীমান্তবর্তী ৩৯ ও ৪০ পিলার মাঝামাঝি এলাকায় এঘটনাটি ঘটে।
নিহত কিশোর ঘুমধুম ইউনিয়নের  বাইশফাঁড়ী তঞ্চঙ্গ্যা গ্রামের  কিংহলা তঞ্চঙ্গ্যার ছেলে।
স্থানীয় ও জনপ্রতিনিধিরা জানিয়েছে, সকালে তার মায়ের সাথে জুমে কাজ করতে যায় ওই কিশোর। সেখানে দুপুরে দিকে জুমের বাগান নীচে মায়ানমার সীমান্ত কাটাতারে পাশে একটি পরিত্যক্ত মর্টার শেল কুড়িয়ে পান। সেই মর্টার শেল জুম ঘরে এনে খেলতে থাকে। এসময় পরিত্যক্ত মর্টার শেল হঠাৎ বিষ্ফোরিত হলে ঘটনাস্থলে কিশোর নিহত হয়। পরে বিজিবি ও পুলিশ এসে মরদেহ উদ্ধার করা হয়।
ঘুমধুম ইউপির সাবেক ইউপি  সদস্য বাবুল চাকমা বলেন, দুপুর দিকে মর্টারশেল খেলতে গিয়ে এক কিশোর নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে সড়কে পাশে আনা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বলেন, মিয়ানমার সীমান্তে জুমের কাজ করতে গিয়ে  এক কিশোর নিহত হয়েছে। কিভাবে নিহত হয়েছে সে বিষয়টি এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে আনা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।