বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

অভয়নগরে অনলাইন জুয়ার টাকার জন্য শ্রমিকের আত্ম*হ*ত্যা : মিডিয়াকর্মীদের ঘটনাস্থলে যেতে বাঁধা

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৬:২৭ অপরাহ্ন

যশোরের অভয়নগরে জুয়া খেলার টাকা ম্যানেজ করে না দেওয়ায় স্ত্রীর সাথে কলহের জেরে মনিরুল ইসলাম (৩০) নামের এক শ্রমিক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার জেজেআই মিলের শ্রমিক কোয়ার্টারে। মৃত মনিরুল কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার মৃত জিলহাই মন্ডলের ছেলে।  জানা যায়, জেজেআই মিলের অভ্যন্তরে ২৭ একর জমি আকিজ ইকোপ্যাক নামে একটি প্রতিষ্ঠানকে লিজ দিয়েছে সরকার। সেই মিলের শ্রমিক মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া খেলে আসছিলো। গত সোমবার মিল থেকে ফিরে আবারও জুয়া খেলতে বসে মনিরুল। এসময় গত এক সপ্তাহের মুজুরী অনলাইন জুয়া খেলে নষ্ট করে। স্ত্রীর কাছে টাকা চাইলে কথাকাটি হলে তাকে মারধর করে মনিরুল। রাগে অভিমানে মেয়েকে নিয়ে পাশের কোয়ার্টারের বোনের বাসায় চলে যায় মনিরুলের স্ত্রী। এ ঘটনার পর মঙ্গলবার সকালে স্ত্রীকে ফিরিয়ে আনতে যায় মনিরুল। তবে স্ত্রী না আসতে চাইলে ফিরে এসে ঘরের ঢাবার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মনিরুল ইসলাম। এখবর পেয়ে জেজেআই মিলের গেটে গেলে ঘটনাস্থলে সাংবাদিকদের যেতে বাঁধা দেয় আকিজ ইকোপ্যাকের কর্মকর্তকারা। দীর্ঘসময় সাংবাদিকদের ঢুকতে না দেওয়ায় নানা প্রশ্নের সৃষ্ঠি হয়। তবে শেষমেষ অনুমতি মেলে, সেখানে গিয়ে কথা হয় প্রত্যক্ষদর্শী ১০ বছর বয়সী মিমের সাথে। সে জানায় দীর্ঘসময় ঘরের দরজা বন্ধ থাকায় সেখানে দেখতে যায়। যেয়ে দেখা যায় মনিরুল গলাই দড়ি দিয়ে ঝুলে আছে।

এব্যপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর