মানিকগঞ্জের দৌলতপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নং সদস্য এস.এ জিন্নাহ কবির শনিবার (১৪ জুন) বিকালে দৌলতপুর উপজেলা চত্বরে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রচারণা সভা ও লিফলেট বিতরণে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন এসময় তিনি বলেন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরে নেতাকর্মীদের তৃণমুলে জনগণের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে হবে । আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠি এখনোও ষড়যন্ত্র করছে নেতাকর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। আন্দোলনে ডাক দিলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ঝাপিয়ে পড়তে হবে। সামনে নির্বাচনে বিএনপির জন্য বড় ধরনের যুদ্ধ সেই যুদ্ধে বিজয়ী হতে সবাইকে প্রস্তুত থাকতে হবে।
তিনি আরো বলেছেন, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী। উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. লোকমান হোসেন, জেলা কৃষকদলের সহ-সভাপতি মো: ইউসুফ আলী, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মো. মীর মানিকুজ্জামান মানিক, জেলা কৃষকদলের সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক রবিন আহমেদ সমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: আলামিন হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির এলিট প্রমুখ।