বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

নাগরপুরে ব্যারিষ্টার আব্বাস খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ১০:৩০ অপরাহ্ন

টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী ধুবড়িয়ায় প্রয়াত ব্যারিষ্টার আব্বাস খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে ধুবড়িয়া ছেফাতুল্লাহ্ উচ্চ বিদ্যালয় মাঠে প্রাঙ্গনে কোহিনুর স্পোটিং ক্লাব ও ধুবড়িয়া গ্রামবাসীর সার্বিক সহযোগীতায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় অংশগ্রহণ করেন দূর্জয় খান ফুটবল একডেমী সাটুরিয়া, মানিকগঞ্জ বনাম এসএম নূরুল হুদা স্মৃতি সংঘ তেবাড়িয়া, নাগরপুর, টাঙ্গাইল।
প্রয়াত ব্যারিষ্টার আব্বাস খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলার আহ্বায়ক জাহিদুর রহিম কালুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শাহাবুল আলম দুলালের সঞ্চালনায় খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রগতির সাবেক একাউন্টিং ম্যানেজিং ডাইরেক্টর এম এইচ খান বাদল, সিটি কর্পোরেশনের সিবিএ নেতা আহম্মেদ হোসেন খান, নাগরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট ইকবাল হোসেন খান, ব্যবসায়ী শামীম চৌধূরী বাবু, অষ্টেলিয়া প্রবাসী আরিফুল হক আরিফ।
প্রয়াত ব্যারিষ্টার আব্বাস খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটি ও কোহিনুর স্পোটিং ক্লাবের সাধারণ সম্পদক আতিকুর রহমান খান কালাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ খান, ধুবড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী শহীদুল আলম শহীদ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন।
ফুটবল খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে দূর্জয় খান ফুটবল একডেমী সাটুরিয়া বনাম এসএম নূরুল হুদা স্মৃতি সংঘ তেবাড়িয়া কোন পক্ষই গোল করতে পারেনি। পরে খেলা ট্রাইব্রেকারে সাটুরিয়া-৪ ও তেবাড়িয়া-৩ গোলে সমাপ্ত হয়। এতে দূর্জয় খান ফুটবল একডেমী সাটুরিয়া চ্যাম্পিয়ন হয়। খেলায় অতিথিদেও হাত থেকে বিজয় ট্রফি গ্রহণ করেন বিজয়ী দলের খেলোয়াররা। ফাইনাল খেলাটি উপভোগ করতে আশেপাশে কয়েকটি উপজেলা প্রায় কয়েক হাজার নারী-পুরুষ মাঠের চারপাশে অবস্থান করে। মাঠে ভলানটিয়ারদেও টি-শার্ট স্পন্সর করেন সামাজিক সংগঠন ধুবড়িয়া ব্রার্দাস।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর