বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

রাণীনগরে আইডিয়াল একাডেমির উদ্যোগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ৮:০৮ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে আইডিয়াল একাডেমির উদ্যোগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে এই ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়।

আইডিয়াল একাডেমির সভাপতি মো. নজরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে ও শিক্ষক পাভেল রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা আলমগীর কবির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. মোস্তাফিজুর রহমান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাণীনগর মহিলা কলেজের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, আবাদপুকুর কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক নবাব, রাণীনগর উপজেলা বিআরডিবি চেয়ারম্যান সরফরাজ খাঁন, এ্যাডভোকেট জয়নাল আবেদীন প্রমুখ। এছাড়া ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আইডিয়াল একাডেমির শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সহ অনেকেই অনুষ্ঠানে অংশ গ্রহণ করে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর