রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সলঙ্গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালিত

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৭:২৪ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার (৩০ মে) বাদ জুমা সলঙ্গা থানা বিএনপির উদ্যোগে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা,তাবারক বিতরণের আয়োজন করা হয়।
থানা বিএনপির সাবেক সভাপতি জননেতা মতিয়ার রহমান সরকারের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,থানা বিএনপির সাবেক সিনি: সহ-সভাপতি মারুফ হাসান খোকন,সাবেক সহ সভাপতি সোলায়মান হোসেন,সাবেক সহ সভাপতি শহিদুল ইসলাম মজনু,সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শামীম হাসান,
সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার,থানা কৃষকদলের সাবেক সিনি: যুগ্ম আহায়ক নুরনবীউল আহসান রুমী,ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজমুল হাসান,বিএনপি নেতা আইয়ুব আলী, থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মেহেদী হাসান আমজাদ,সলঙ্গা ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুল্লাহ প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন, থানা বিএনপির সফল সাবেক সভাপতি মতিয়ার রহমান নিজেই।এ সময় থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীর সম্মানে সলঙ্গার ৪ টি গুরুত্বপুর্ণ পয়েন্টে প্রায় ২ হাজার খাবার প্যাকেট বিতরণ করা হয়। এ ছাড়াও সলঙ্গা থানা সদরের ৪ টি মসজিদে শুক্রবার বাদ জুমা শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে মুসুল্লিদের নিয়ে বিশেষ মোনাজাতও করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর