বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

রাণীনগরে আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ১:০৩ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে খাল ও বিল থেকে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের এক হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল জব্দ করা হয়েছে।  উদ্ধার শেষে জালগুলো পুড়িয়ে দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ।

তিনি জানান, বর্তমানে দেশীয় প্রজাতি মাছের প্রজননের সময় চলছে। এরই মধ্যে উপজেলার রতন ডারা খাল এবং রক্তদহ বিলে কিছু অসাধু ব্যক্তি নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল দিয়ে মাছ শিকার করছে- এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলার রতন ডারা খাল এবং খাল সংলগ্ন রক্তদহ বিলে অভিযান পরিচালনা করি। অভিযানে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের এক হাজার মিটার রিং জাল জব্দ করা হয়। এরপর বিলের পাশেই আগুন দিয়ে জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এবং বংশ বিস্তারে মৌসুম জুরে এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, রাণীনগর থানার এসআই খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর